লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট বাজারসংলগ্ন মেঘনা নদী থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (২৩) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, জোয়ারের টানে লাশটি ভেসে এলে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।