লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকার মধুমতি বাঁওড় থেকে গতকাল বুধবার অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাঁওড়ে লাশ ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে জানান। পরে সকাল সাতটার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।