প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুশিদহাট ইউনিয়নের জালগাঁও গ্রামের ধানখেত থেকে গতকাল শনিবার সকালে আবদুল হাকিম (৩২) নামে এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা-পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, হাকিমের বাড়ি ন্যাংড়া কালী গ্রামে। সকালে স্থানীয় কৃষকেরা তাঁর মৃতদেহ ধানখেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল আলম প্রধান বলেন, নিহত আবদুল হাকিমের ইজিবাইকটি ধানখেতের পাশে ব্যাটারি ও ইঞ্জিনবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।