লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন থেকে পুলিশ গতকাল সোমবার আলেয়া বেগম (২৭) ও রিমা আক্তার (২২) নামের দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে। চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কবির উদ্দিন জানান, আলেয়া বেগম চরলক্ষ্মী গ্রামের মো. রাসেলের স্ত্রী এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন জানান, রিমা আক্তার গাবতলী এলাকার মো. সুমনের স্ত্রী। রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গলায় ফাঁস দেওয়া অবস্থায় দুই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।