লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া থানার পুলিশ গতকাল রোববার স্বপ্না বেগম (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। স্বপ্না পার্শ্ববর্তী জুড়ী উপজেলার পূর্ব বেলাগাঁও গ্রামের আলাউদ্দিনের স্ত্রী। পুলিশ ও পরিবার সূত্র জানায়, স্বপ্না গতকাল দুপুরে তাঁর বাড়িতে বিষপান করেন। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। কুলাউড়া থানার এসআই সুভাষ চন্দ্র সরকার বলেন, গৃহবধূর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।