লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের একটি মালবাহী বগি থেকে আবদুল আজিজ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি জামালপুর রেলস্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। আজিজ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহ শহরে সবজির ব্যবসা করতেন। জামালপুর রেলওয়ে থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, লাশের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে।