লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া এলাকার একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, গতকাল সকালে তেঘরিয়া এলাকায় একটি কলাবাগানে লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠায়। পরে কলাবাগানের ইজারাদার তজিবুর রহমান সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন। লাশের গলা কাটা ছিল। নিহত নুরুল ইসলামের বাবার নাম নেয়ামত আলী। তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সদর থানার দাসুরিয়া এলাকায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।