লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী গ্রামে গতকাল বৃহস্পতিবার সাগর হোসেন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাগর ওই গ্রামের মৃত বকুল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে সাগর বাড়ি থেকে বের হয়ে যান। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে বাড়ির পাশে আমবাগানে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা তাঁর স্বজনদের খবর দেন। পরে পুলিশে খবর দিলে সকাল সাতটার দিকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। নওগাঁ সদর থানার পরিদর্শক সামসুল আলম শাহ বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।