লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভৈষেরকোট গ্রামের চৌধুরী বাড়ি-সংলগ্ন কালভার্টের নিচ থেকে গত বৃহস্পতিবার আবুল হাশেম (৪৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি বুড়িচং উপজেলার মনিপুর গ্রামে। নিহত ব্যক্তির ভাই আবদুস সালাম বলেন, আবুল হাশেম বুধবার রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে আর ফেরেননি। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশের মুখমণ্ডল ও কপালে দাগ ছিল। তাঁকে কেউ হত্যা করে চলন্ত গাড়ি থেকে ফেলে গিয়ে থাকতে পারে।