প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের ৩১ নম্বর ওয়ার্ডের উত্তর শেখপাড়া এলাকায় আলুখেতে থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৪) লাশ গতকাল বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। সকাল ১০টার দিকে নগরের দর্শনা এলাকার উত্তর শেখপাড়ার আলুখেতে লোকজন কাজ করতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখেন। এরপর এলাকাবাসী পুলিশে খবর দেন। কোতোয়ালি থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, নিহত ব্যক্তির গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই।