লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম বামনমোহা গ্রামের একটি বিল থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের এক কৃষক সকাল সাড়ে আটটার দিকে গ্রামের জারিয়া বিলের মাঠে গরু চরাতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী নেত্রকোনা সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। শ্বাসরোধ করে হত্যা করার পর দুর্বৃত্তরা ওই যুবকের লাশ নির্জন স্থানে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।