লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল সোমবার অজ্ঞাতনামা এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল বিকেলে ফেনী সদর উপজেলার চাড়িপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ওই নারীর চোখ ও কপাল থেঁতলানো ছিল। এ ছাড়া লাশের পাশে একটি হাতুড়ি পাওয়া গেছে। ওই নারীর হাতে ক্যানোলা লাগানো ছিল।