লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের গঙ্গাচড়ায় গতকাল অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গজঘণ্টা ইউনিয়নের চারমাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গজঘণ্টা ইউনিয়নের চারমাথা এলাকায় সড়কের পাশে সকাল আটটার দিকে একজনের লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গঙ্গাচড়া থানার ওসি জিন্নাত আলী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, রংপুর|