লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা থেকে মো. এরশাদ (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামের একটি পুকুর পাড় থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত এরশাদের বাড়ি উপজেলার বটতলী ইউনিয়নের ছিরাবটতলী গ্রামে। নিহত ব্যক্তির ভাই মো. আতাউল্লাহ বলেন, তাঁর ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা ছিল না। আনোয়ারা থানার এএসআই নিমাই চন্দ্র পাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।