লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের ডহড়া গ্রামে গত রোববার রাতে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বোচাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মীর এ বি সিদ্দিক বলেন, রোববার রাতে ওই গ্রামের এক সরিষাখেতে এক যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তাঁর পরনে লাল ও হালকা খয়েরি রঙের জ্যাকেট, সাদা রঙের জিনস প্যান্ট ও গলায় বেগুনি রঙের মাফলার ছিল। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।