লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার ফুলছড়া চা-বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ফুলছড়া চা-বাগান এলাকার রাবার বাগানের একটি নালা থেকে লাশটি উদ্ধার করে। লাশের হাত-পা বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মীর্জা শাফায়েত বলেন, ওই যুবকের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।