লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির গুইমারা থেকে গত শুক্রবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় গুইমারার রবীন্দ্র কার্বারিপাড়া এলাকার জঙ্গলে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গতকাল শনিবার বিকেল পর্যন্ত লাশটি কেউ শনাক্ত করতে পারেননি। তিনি জানান, নিহত ওই ব্যক্তির ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। শুক্রবার ভোর রাতের দিকে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি|