লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে নৌভ্রমণে এসে নদীতে ডুবে লাশ হয়ে ফিরলেন ঢাকার জিগাতলা এলাকার বাসিন্দা ওয়াজ উদ্দিন (৩৮)। গতকাল বিকেলে শীতলক্ষ্যা নদীতে অন্য সঙ্গীদের সঙ্গে গোসল করতে নেমে তলিয়ে যান তিনি। পরে শীতলক্ষ্যা নদীর সৈয়দপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ওয়াজ উদ্দিন জিগাতলার আলাউদ্দিন মিয়ার ছেলে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গতকাল বিকেলে একটি ট্রলারে করে ওয়াজ উদ্দিন ও তাঁর বেশ কয়েকজন বন্ধু ভ্রমণে আসেন। বিকেলে তাঁরা নদীতে গোসল করতে নামেন। ওই সময় ডুবে যান ওয়াজ উদ্দিন। কিছু সময় পর তাঁর লাশ সৈয়দপুরের শাহ্ সিমেন্ট কারখানার সামনে থেকে উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি|