লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশ থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী বলেন, মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী হাইওয়ে থানায় খবর দেন। সকালে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরনে একটি গেঞ্জি, দুটি শার্ট, সোয়েটার ও লুঙ্গি ছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় কোনো গাড়ির ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি|