লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে শহরের পাথরঘাটা মহাবিদ্যালয়-সংলগ্ন খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, স্থানীয় বাসিন্দারা খালে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে দেখা যায়, মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে লাশটি কার, তা শনাক্ত করা যায়নি। স্থানীয় লোকজনের মতে, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর। লাশটি বরগুনার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি|