লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া থেকে গতকাল বুধবার আহম্মদ আলী (২৮) নামের এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের পশ্চিম মুন্সিপাড়া এলাকার আক্কেল আলীর ছেলে আহম্মদ আলী ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। কিছুদিন আগে আহম্মদের সঙ্গে স্ত্রীর ঝগড়া হলে তিনি (স্ত্রী) বাবার বাড়ি চলে যান। এরপর আহম্মদ বাড়িতে একাই থাকতেন। গতকাল সকালে প্রতিবেশীর বাড়ির আঙিনায় আহম্মদের লাশ পড়ে থাকতে দেখে ডাকাডাকি শুরু করেন ওই প্রতিবেশী। এতে আহম্মদ সাড়া না দেওয়ায় তিনি অন্য প্রতিবেশীদের ডেকে আনেন। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। সদর থানার ওসি মশিউর রহমান বলেন, খবর পেয়ে আহম্মদের লাশ উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও প্রতিনিধি|