প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে বুধবার রাতে অজ্ঞাতনামা (৪৩) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গীর স্টেশন রোড এলাকার টঙ্গী-ঘোড়াশাল ফ্লাইওভারের নিচে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ বুধবার রাত আটটার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরনে ছিল লাল হাফ প্যান্ট ও সাদা শার্ট। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভট্ট বলেন, কোনো অসুখে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।