লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে জহুরুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামের বড় ব্রিজ-সংলগ্ন রাস্তার পাশ থেকে গতকাল সকাল সাড়ে আটটায় তাঁর লাশ উদ্ধার করা হয়। জহুরুল ইসলামের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ জানায়, রাস্তায় পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আত্রাই থানার ওসি আবদুল্লাহ আল-মাসউদ চৌধুরী বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জহুরুলকে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে।