লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার টেংরিয়া ঝাড়বাড়ি গ্রাম থেকে গতকাল শনিবার ফরহাদ হোসেন (২২) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মায়ের সঙ্গে ফরহাদের ঝগড়া হয়। পরে ফরহাদ রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়েন। গতকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা ডাকাডাকি শুরু করেন। এতে কোনো সাড়া না পেয়ে তাঁরা ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) সাইয়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।