লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় রায়না বেগম (৩০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ উপজেলার দাসটিলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে। রায়না বেগম দাসটিলা গ্রামের আবদুল মন্নানের মেয়ে। গতকাল সকাল ছয়টার দিকে বাড়ির লোকজন রায়নার লাশ বাড়ির পাশের একটি একাশিয়াগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়। রাজনগর থানার ওসি আবদুল বাসেত বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।