প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে গতকাল এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা-পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪২ বছর। তাঁর পরনে ফুলহাতা শার্ট ও কালো রঙের প্যান্ট রয়েছে। টঙ্গী থানার উপপরিদর্শক আবুল খায়ের বলেন, নদে লাশ ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দেন। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে চামড়া আলগা হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তাঁকে হত্যা করে লাশ নদে ফেলে দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।