লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর থানার পুলিশ গতকাল বেলাল হোসেন (৬০) নামের একজনের লাশ উদ্ধার করেছে। দুপুর সাড়ে ১২টায় শহরের হাসপাতাল সড়কের নিহত ব্যক্তির নিজ বাড়ির শয়নকক্ষের দরজা ভেঙে বিছানা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মর্জিনা বেগম থানায় অস্বাভাবিক মৃত্যুর লিখিত অভিযোগ করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি|