লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। বাড়ৈপাড়া শাহী বাজারের দোকান থেকে হাত-পা বাঁধা অবস্থায় গতকাল সোমবার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম নেকবর হোসেন রাঢ়ী (৩৫)। তিনি মুঠোফোনে টাকা ভরার ব্যবসা করতেন। নেকবর সদর উপজেলার মহাখালী গ্রামের আফসার উদ্দিন রাঢ়ীর ছেলে। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল বেলা দেড়টার দিকে শাহী বাজার এলাকার দোকানের ভেতর থেকে ব্যবসায়ী নেকবরের লাশ উদ্ধার করে। কে বা কারা তাঁকে হত্যা করে দোকানের ভেতরেই লাশ ফেলে রাখে। গত রোববার রাতে এ ঘটনা ঘটেছে।