লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুরে আবু বক্কর (৩৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আবু বক্কর উপজেলার হাতুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের সাগরইল গ্রামের কুতুবর রহমানের ছেলে। মহাদেবপুর থানার ওসি সাবের আলী জানান, আবু বক্কর রোববার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। গতকাল সোমবার দুপুরে গ্রামের পাশের একটি খালে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।