প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গতকাল শনিবার জালকুড়ি এলাকা থেকে অজ্ঞাত (৪২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোডের পাশে জালকুড়ি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির পরনে হলুদ পাঞ্জাবি ও সাদা রঙের প্যান্ট ছিল।