প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নাবিরবহ গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে মনিরা বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মনিরা নাবিরবহ গ্রামের মোশরাফ হোসেনের স্ত্রী। ছয় বছর আগে তাঁদের বিয়ে হয়। এই দম্পতির পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। নিজ বাড়ির গোয়ালঘর থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মনিরার লাশ উদ্ধার করে পুলিশ। থানার ওসি আবদুল মোতালেব মিয়া জানান, প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।