লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আন্দিবাড়ি গ্রাম থেকে গতকাল সোমবার সকালে নয়ন তারা (৫৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের বাবর আলীর স্ত্রী। পুলিশ সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গত রোববার রাত ১০টার দিকে গৃহবধূ নয়ন তারা বাড়ির রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।