লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি খাল থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার কোনাপাড়া এলাকার একটি খালে জেলেদের মাছ ধরার জালে এক ব্যক্তির লাশ আটকে যায়। লাশটি দেখে জেলেরা পুলিশে খবর দেন। সকাল সাড়ে আটটার দিকে গফরগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।