লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গোবরনাদা গ্রামের দক্ষিণ মাঠ (পাতুড়িয়ার বিল) থেকে হাতবাঁধা ও গলায় কাপড় প্যাঁচানো এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন, ওই নারীর বয়স ২৫ থেকে ৩০ বছর। তাঁর দুই হাত বাঁধা ছিল। তাঁকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে কেউ হত্যা করে ওই নির্জন বিলে লাশ ফেলে রেখে গেছে। কেউ শনাক্ত না করায় নাম-পরিচয় জানা যায়নি।
মাগুরা প্রতিনিধি