লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষ্মীপুর থেকে গতকাল সোমবার সকালে ফাঁসিতে ঝোলানো অবস্থায় শ্যামলী বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর স্বামী মাইনুল ইসলাম পালিয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, এ ঘটনায় শ্যামলীর বাবা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর মুন্সিপাড়া মহল্লার বাবলু আলী থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে মাইনুলকে অভিযুক্ত করা হয়েছে।