লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের শাহজালাল ব্রিজের উত্তর অংশে মেন্দিবাগ এলাকার রাস্তার পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে সাতটায় কোতোয়ালি থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। ওই বৃদ্ধ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। সিলেট কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম তাজউদ্দিন আহমদ (৫২)। তাঁর বাড়ি জেলার বিয়ানীবাজার উপজেলার নয়াদুবাগ গ্রামে। নিহত তাজউদ্দিনের শরীরের নানা স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিলেট প্রতিনিধি|