লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সদর উপজেলার নোয়ারাই এলাকা থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে নোয়ারাই এলাকার রাস্তার পাশে একটি ডোবার মধ্যে একটি ভাসমান বস্তা দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে লাশ দেখতে পায়। পরে তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।