প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনয়িনের পূর্ব এওজবালিয়া গ্রামের একটি সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সকালে সুধারাম থানার পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে গেছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুই-তিন দিন আগে ওই যুবককে হত্যা করা হতে পারে। দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না।