লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ নালা থেকে উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে নগরের ডবলমুরিং থানার চৌমুহনী এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান প্রথম আলোকে বলেন, নালায় একটি লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। লোকটির বয়স আনুমানিক ৩৫-৩৬। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশটি পচে যাওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে লাশটি নালায় ফেলা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম