লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের প্রধান হায়দার আলীর (৫০) লাশ গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় সুরমা নদীর খালেরপাড় এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত হায়দারের বাড়ি টাঙ্গাইল জেলায়। মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান বলেন, গত মঙ্গলবার সকালে খেয়া পারাপারের সময় নগরের কাজিরবাজারসংলগ্ন খেয়াঘাটে পানিতে পড়ে নিখোঁজ হয়েছিলেন হায়দার। গতকাল বিকেলে লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয় ব্যক্তিরা খবর দিলে পুলিশ গিয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।