লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ১০ ঘণ্টা পর ভুপেন চন্দ্র বিশ্বাস (৩৫) নামে এক পানচাষির লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমড়াখালী গ্রামের ধানখেত থেকে গতকাল বুধবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে ভুপেন টর্চ লাইট ও কোঁচ নিয়ে মাছ শিকারের জন্য বাড়ির পাশের ধানখেতে যান। এরপর রাত গভীর হলেও তিনি আর ফিরে আসেননি। গতকাল সকালে এলাকার লোকজন বাড়ি থেকে ৪০০ গজ দূরে ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।