প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে গতকাল আরিফ হোসেন (২৩) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় মো. ছামাদ মিয়ার ছেলে। শ্রীনগর থানার ওসি সাহেদুল রহমান বলেন, আরিফের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে বুধবার রাতের কোনো এক সময় হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তিনি বলেন, গতকাল সকালে ইউনিয়নের কামারগাঁও এলাকায় লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।