প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইলের কাজলা গ্রামের বাসিন্দা মাদ্রাসাশিক্ষক মো. আবদুল হাইয়ের লাশ গতকাল শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাজলা চকপাড়া এলাকার সেতুর পূর্ব দিকে নরসুন্ধা নদীতে স্থানীয় লোকজন সকালে লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। জোহর নামাজের পর কাজলা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গত বৃহস্পতিবার নরসুন্ধা নদীতে গোসল করতে নেমে তিনি ডুবে যান। তিনি ইটনা উপজেলার থানেশ্বর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।