লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে নিহারুন বেগম (৬০) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে সদর উপজেলার বনগ্রাম পশ্চিমপাড়া এলাকার একটি ডোবা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। নিঃসন্তান ওই নারী বনগ্রামে তাঁর ফুপাতো ভাই জব্বার শেখের বাড়িতে থাকতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই মো. ফরিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ডোবার মধ্যে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার পথে ডোবার মধ্যে পড়ে মারা গেছেন ওই নারী।