প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ফজর আলী (৩০) নামের এক যুবকের লাশ গতকাল শনিবার উদ্ধার করেছে পুলিশ। তিনি নীলফামারীর ডোমার উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ ঘাটের পাড় গ্রামের আকবর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে উপজেলার সানিয়ারজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের তিস্তা নদীর চরে ফজরের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে লালমনিরহাট জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। হাতীবান্ধা থানার এসআই মুসা আলী বলেন, ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।