লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর আলী মল্লিক (১২) নামে এক বালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার গোপালপুর গ্রাম এলাকায় ঘাঘর নদ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আলী গোপালপুর গ্রামের আলম মল্লিকের ছেলে। নিহত বালকের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট সকালে আলী বাড়ি থেকে বের হয়। গতকাল সকাল আটটার দিকে আলম মল্লিক বাড়ি থেকে আনুমানিক তিন শ গজ দূরে নদের পাশে একটি কলাবাগানে পানিতে তাঁর ছেলে আলী মল্লিকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।