লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কুহেলীয়া নদী থেকে গত রোববার সন্ধ্যায় আকবর আহমদ (৫৫) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার ভোররাতে তিনি ওই নদীতে মাছ ধরতে যান। সে সময় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকা উল্টে নদীতে নিখোঁজ হন আকবর। তাঁর বাড়ি কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী মাইপাড়ায়। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, এলাকাবাসী আকবরের লাশ উদ্ধার করে।