লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার ঝপঝপিয়া নদী থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দাকোপ থানার ওসি নাসির উদ্দীন বলেন, নদীর পানখালী পন্টুনের কাছে একটি লাশ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরনে একটি কালো গেঞ্জি আছে।