প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাঘাটা উপজেলার খামারধনারুহা গ্রাম থেকে গতকাল শনিবার সুলতানা বেগম (৩১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার উল্লাবাজার গ্রামের ধলু মিয়ার মেয়ে। পুলিশ জানায়, সুলতানা খামারধনারুহা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। গত শুক্রবার রাতে সুলতানার সঙ্গে তাঁর দেবর, শ্বশুর ও শাশুড়ির মধ্যে ঝগড়া বাধে। সকালে আশপাশের লোকজন সুলতানার লাশ ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধলুর অভিযোগ, তাঁর মেয়েকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার অপপ্রচার চালানো হচ্ছে।