লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরামে মুহুরী নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর ব্রিজ এলাকায় নদীর তীর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, লাশটি কয়েক দিন আগের। ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।